"অভিনয়ের সাথে বিবাহিত, মডেলিং আমার সন্তান" – মডেল নাজিয়া বিনতে

ফাহিম হক, কাজী টিভি নিউজ
বুধবার, ২০ আগষ্ট ২০২৫


ছোটবেলা থেকেই মডেলিং ও অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল নাজিয়া বিনতে’র।

 শৈশব কাটলেও পরিবার এবং বন্ধুর সমর্থন তাকে সবসময় এগিয়ে নিয়ে গেছে। নাজিয়া বলেন, “আমার শৈশবটা কেটেছে কিছুটা একা, কারণ আব্বু-আম্মু কাজ করতেন। তবে ভাই হওয়ার পর এবং স্কুলে ভর্তি হওয়ার পর আমি অসাধারণ বন্ধু বান্ধবী পেয়েছি, যারা আজও আমার প্রতিটি ক্ষেত্রে সমর্থন করে।”পরিবার প্রথমে নতুন পেশায় কিছুটা ভয় পেয়েছিল, তবে কাজ শুরু হবার পর তারা নাজিয়ার সবচেয়ে বড় সমর্থক হয়ে ওঠে।

প্রথমবার মডেলিং এবং অভিনয়ের সুযোগ আসে বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের ইউটিউব চ্যানেলের শর্ট ফিল্ম থেকে। এরপর নাটকের কাজ পাওয়া শুরু হয়। নাজিয়া বলেন, “আমার অনুভূতি দারুণ ছিল। যে স্বপ্ন এতদিন ধরে দেখেছি, সেই সব পূরণ হচ্ছে।”

এ পর্যন্ত তার সবচেয়ে স্মরণীয় দুটি কাজ হলো – মোশারফ করিম ভাইয়ের সাথে নাটক “What is Love”-এ স্ক্রিন শেয়ারিং এবং দেশের শীর্ষ মডেলদের সঙ্গে র‍্যাম্পে হাঁটা। নাজিয়া বলেন, “এত বড় মানুষদের সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”অভিনয় ও মডেলিং দুটোই তার কাছে প্রিয়। তিনি বলেন, “অভিনয়ের সাথে আমি বিবাহিত, আর মডেলিং আমার সন্তান। আমি একটাকেও ফেলে দিতে পারব না।”
Advertisement


ফিটনেসের প্রতি আগ্রহও নাজিয়ার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তিনি জানালেন, “আমি ছোটবেলা থেকে স্বাস্থ্য সচেতন। বাইরের খাবার খাই না, প্রচুর সবজি খাই। দৈনন্দিন ওয়ার্কআউটের সময় হাঁটা, দৌড়ানো এবং হার্ড ওয়ার্ক করি। মেন্টালি খুশি থাকা জরুরি।” নতুনদের জন্য তার পরামর্শ হলো, “ওয়ার্কআউট অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়ার সামনে আত্মবিশ্বাসী হওয়ার জন্য শারীরিক ফিটনেস অপরিহার্য।”নাজিয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি তার দৈনন্দিন রুটিন এবং লাইফস্টাইলকে ফলো করে অনুপ্রাণিত হন।ক্যারিয়ারে বড় চ্যালেঞ্জ তিনি বলেন, “নিজের সঙ্গে নিজের যুদ্ধ। অনেক সময় হতাশা আসে, কাজ ছাড়ারও মন চায়। তবে বন্ধুদের সমর্থনে আবার উঠে দাঁড়াই।”

আগামী পাঁচ বছরে নাজিয়া নিজেকে একজন সফল মিডিয়া পার্সন হিসেবে দেখতে চান। তিনটি কাজ – অভিনয়, মডেলিং এবং ফিটনেস – তিনি ব্যালান্স করে চালিয়ে যাবেন। নাজিয়া বলেন, “এই তিনটি কাজ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ব্যালান্স না হলে নিজেই হারিয়ে যাব।”

Comments

No comments

Add a comment:

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

কাজী গ্রুপ ও WWWA-এর আয়োজনে সংগীত সন্ধ্যা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

এসব অপরাধীর বিরুদ্ধে আলেম সমাজের বড় একটি অংশকে কখনো সোচ্চার হতে দেখি না: আসিফ নজরুল

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

নিজ সন্তানের নিরাপত্তায় কোনো ছাড় নেই, এটাই শেষ কথা: আব্দুল হাই সাইফুল্লাহ

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

ভক্তদের জন্য দুঃসংবাদ? ফুটবল ছাড়ার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন নেইমার

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের বিজ্ঞপ্তি ভুয়া

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

সিনেমায় অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দাম্মাম-রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

দ. কোরিয়াকে ‘বিরক্ত’ করতে সীমান্তে মাইক বাজাবে উ. কোরিয়া

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

যে ব্যবসায় বাজিমাত সামান্থার, আয় ১২০ কোটি রুপি

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

রাস্তার পাশে পিঠা বিক্রি করলেও লাগবে নিবন্ধন

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ডিভি লটারি: বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন?

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

ফেসবুকের গোপনীয়তা লঙ্ঘন, মেটার ইতিহাসে সর্বোচ্চ জরিমানা

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আফগানদের কাছে ৭ উইকেটে হেরে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

আজ রাতে ঘুমালে আকাশের যা মিস করবেন

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন